1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বরে গেজেট, কারাবন্দীরাও দিতে পারবেন ভোট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ৮:৪৫ এএম

জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে জিআইএস বা ভৌগলিক ম্যাপ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঘোষণা করা হতে পারে। সেখানে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধনের জন্য ১৪ সেপ্টেম্বর সময়সীমা ধরা হয়েছে, আর চূড়ান্ত প্রজ্ঞাপন হবে ৩০ সেপ্টেম্বর। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-আরপিও যাচাই বাছাই ও বাংলা অনুবাদ করে ৩১ আগস্ট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি।

৩০ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা কমিশনের। আর ভোটের দুই সপ্তাহ আগে কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে। তাতে ভোটাধিকার পেতে যাচ্ছেন কারাবন্দীরাও।

এছাড়া, আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম ও অংশীজনদের সাথে সেপ্টেম্বরের শেষে সংলাপ শুরু করবে ইসি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com