1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

রাজনীতিতে ‘বাপ’ হওয়ার দাবি মানসিক সংকীর্ণতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১০/২০২৫ ৭:২৪ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির নেতারা বলেছেন, তাঁর বক্তব্য ছিল ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘অসৌজন্যমূলক’।

এদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, গোলাম পরওয়ারের বক্তব্যকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের বলেন, “তিনি কেবল সাধারণ কিছু মন্তব্য করেছেন, কারও নাম উল্লেখ করেননি।”

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ও তৎকালীন সমন্বয়কদের মধ্যে সুসম্পর্ক দেখা গিয়েছিল। পরবর্তীতে সেই সমন্বয়কদের মধ্য থেকে কয়েকজন শিবিরের নেতৃত্বেও আসেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। তবে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে দুই দলের অবস্থান ভিন্নমুখী হওয়ায় সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের আন্দোলন ছিল এক রাজনৈতিক প্রতারণা, যার উদ্দেশ্য ছিল রাষ্ট্র ও সংবিধান সংস্কার প্রসঙ্গ থেকে মনোযোগ সরানো।”

এই মন্তব্যের পর জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানিয়ে বলে, রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও শালীনতা রক্ষা করা উচিত।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় এক সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “একটি নতুন দল রাজনীতিতে এসে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে চায়। রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন না করে বড়দের সঙ্গে প্রতিযোগিতায় নামা হাস্যকর।”

তিনি আরও যোগ করেন, “আমরা ওদের নাম মুখে নিই না, অথচ ওরাই চায় জামায়াত যেন তাদের নিয়ে কথা বলে।”

এই বক্তব্যের পর এনসিপি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়।

দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “গোলাম পরওয়ারের মন্তব্য রাজনৈতিকভাবে ঔদ্ধত্যপূর্ণ এবং অগ্রহণযোগ্য। তিনি আমাদের সিনিয়র, তাঁর কাছ থেকে এমন কথা আশা করিনি।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “রাজনীতিতে ‘বাপ’ হওয়ার দাবি আসলে মানসিক সংকীর্ণতার প্রতিফলন। এনসিপির জন্ম অভ্যুত্থানের প্রেক্ষাপটে—গণঅভ্যুত্থানই আমাদের জননী।”

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, গোলাম পরওয়ারের বক্তব্য কারও প্রতি বিদ্বেষপূর্ণ ছিল না। এহসান মাহবুব জোবায়ের বলেন, “আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা, দেশ গঠনে একসঙ্গে কাজ করছি।” বিবিসি বাংলা

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com