1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ৬:০৫ পিএম

হুইলচেয়ারে ফেরা মানুষটার পরিবারকে খুঁজছি। সবার সহযোগিতা প্রয়োজন। আজ ১৮ আগস্ট ভোর সোয়া ৫টার দিকে তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেছেন হুইলচেয়ারে বসা এই মানুষটি। নাম ফরিদ। বয়স ৩৫ বছর।

প্রাথমিকভাবে কথা বলে জেনেছি, প্রায় ২৫ বছর আগে, যখন ফরিদের বয়স আনুমানিক ১০ বছর, তখন তিনি তাঁর বাবা মো. আয়ুব আলীর সঙ্গে জাহাজে করে পাকিস্তানে যান। পরে সেখান থেকে দালালরা তাঁকে সড়কপথে তুরস্কে নিয়ে যায়। তুরস্কে থাকাকালে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তাঁর দুই পা কেটে যায়।

দীর্ঘ সময় পর দেশে ফিরে আসা ফরিদ ভালোভাবে বাংলায় কথা বলতে পারছেন না। তিনি শুধু তাঁর নাম, বাবা-মায়ের নাম এবং কিছু তথ্য দিতে পেরেছেন।

নাম: মোহাম্মদ ফরিদ
বয়স: আনুমানিক ৩৫ বছর
পিতার নাম: মো. আয়ুব আলী
মাতার নাম: নূরজাহান
ঠিকানা: মরিচ্যা বাজার, হলদিয়াপালং, উখিয়া, কক্সবাজার

বিমানবন্দর কর্তৃপক্ষ ফরিদকে ব্র্যাকের আশকোনার মাইগ্রেশন ওয়লফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করেছেন। তিনি ওয়েল ফেয়ার সেন্টারেই আছেন। ব্র্যাক ফরিদের পরিবার ও স্বজনদের খুঁজছে। হয়তো ফরিদের কোনো স্বজন ২৫ বছর ধরে তাঁর অপেক্ষায় আছেন। হয়তো তাঁরা জানেনই না, তাঁদের প্রিয় মানুষটি এত বছর পর দেশে ফিরে এসেছেন। কাজেই তাঁর পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করুন:

রায়হান কবির, লিয়াজোঁ কর্মকর্তা, ব্র্যাক মাইগ্রেশন ওয়লফেয়ার সেন্টার, 📞 +880 1964-964292

ব্রাকের সহযোগী পরিচালক শরিফুল হাসানের ফেসবুক পোস্ট

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com