1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

বিচারপ্রক্রিয়া জামায়াতের দখলে : আমজনতার তারেক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ৯:০১ এএম

দেশের বিচারপ্রক্রিয়া জামায়াতের দখলে বলে অভিযোগ করেছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি বলেন, আমাদের কাছে খবর আছে—এখানে বিচারক জামায়াতের লোক, আসামিপক্ষের আইনজীবী জামায়াতের এবং সরকারপক্ষের আইনজীবীও জামায়াতের। এভাবে কোনো বিচারপ্রক্রিয়া চলতে পারে না।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের যারা আইনজীবী আছে তাদেরকেও সুযোগ দিন। তারাও তাদের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করবে আর আমরাও আমাদের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে। আমার কথা হলো উন্মুক্তভাবে আইনের লড়াই হবে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, চিপায় চিপায় শিশির মনির গিয়ে সাবেক আইজিপি মামুনের কাছ থেকে ১ হাজার কোটি টাকা চুক্তি করে, তাকে রাজসাক্ষী বানিয়ে নিজেরা আইনজীবী, নিজেরাই বিচারক, নিজেরাই সরকার পক্ষ আবার নিজেরাই আসামিপক্ষ। এ ধরনের টালবাহানা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলবে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com