1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নিবন্ধন পেতেই আমাদের ‍জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ১১:৪২ এএম

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা বারবার বলে আসছি, এই নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্যই তারা আমাদের জুতার তলা ক্ষয় করে দিচ্ছে।’

রোববার (১৯ অক্টোবর) ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসিরুদ্দীন।

বিজ্ঞাপন

সাক্ষাতের আলোচ্য বিষয় সম্পর্কে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা আরও অনেকগুলো সমস্যার কথা বলেছি। এই গণঅভ্যুত্থানটা যে হলো, এখানে কিন্তু আওয়ামী লীগ অনেকগুলো অ্যাসেট রেখে গেছে। এই নির্বাচন কমিশনটা তারা ১৫ বছর নিজেদের মতো সাজিয়েছিল। তারা যে গনিমতের মালগুলো রেখে গিয়েছিল সেই মাল উপদেষ্টারা, বিশেষ করে বিএনপি-জামায়াত সবাই ভাগ করে নিয়েছে।’

রাষ্ট্রের বর্তমান অবস্থায় ইসিকেও ভাগ করে নেওয়া হয়েছে উল্লেখ করে নাসিরুদ্দীন বলেন, ‘আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামায়াত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এজন্য আমরা তাদের বলেছি যে এটাকে তিন-চার দল বা আর্মির অথবা ডিজিএফআইয়ের গনিমতের মাল হিসেবে দেখবেন না।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com