1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শেখ হাসিনা দেশে আসার কোনো সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী টেকনাফে ৫৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় আটক ২ : উদ্ধার হয়নি টাকা সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ, অনুষ্ঠিত হবে ২০ আগস্ট সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের বাংলাদেশ-মিয়ানমার করিডোরে এগোতে চায় চীন, পরে যুক্ত হতে পারে ভারত আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী ভারি বৃষ্টিতে উখিয়ার ছেপটখালীতে তলিয়ে গেল সংযোগ সড়ক, যাতায়াতে ভোগান্তি শেখ হাসিনা ফ্যাসিস্ট নন, তিনি একজন মাফিয়া: উপদেষ্টা জাহেদ

শেখ হাসিনা দেশে আসার কোনো সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১১:৫২ পিএম

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আজ বৃহস্পতিবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, হাসিনা দেশে আসতে চায়। ডিসেম্বরে তার দেশে আসার খুব ইচ্ছে। গত কয়েক দিনের ঘটনা দেখে তিনি ভাবছেন হয়ত তার আসা আরো বেশি প্রয়োজন। শেখ হাসিনা আসার কোনো সুযোগ নেই। অন্তত আমার জীবদ্দশায় হাসিনার ফেরার সুযোগ দেখি না।

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জুলাই বিভাজিত হতে পারে না। জুলাই বিভাজিত হলে সেই সুযোগ মাফিয়া হাসিনা নেবে। আর সেই সুযোগ পেলে তার পরিণতি কী হবে একবার চিন্তা করেন।

মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে কে কোন দলের তা বিবেচনা করা হচ্ছে না। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। শুধু দেখা হচ্ছে সে ফ্যাসিস্ট দলের লোক কি-না।

এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক খনন করার ঘোষণা দেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারকে অবহিত করার আশ্বাস দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com