1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফারাক্কা চালুর অনুমতি দেয় আওয়ামী লীগ, এখন তা ‘মরণফাঁদ’: মির্জা ফখরুল টেকনাফে ডগ ‘হেনরির’ সহায়তায় প্রাইভেটকার থেকে ৩২ হাজার ইয়াবা উদ্ধার সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল ঘুষ না দেওয়ায় ‘ভুল’ রায় দিলেন এসিল্যান্ড গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় প্রকাশ্যে শপথ করে যুবদল নেতা বললেন ‘ আমি অপহরণ করিনি’ স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি শেখ হাসিনা উন্নয়নের নামে দেশকে দেউলিয়া করেছিল, বর্তমান সরকারকে সেই ফাঁদে পড়ার প্রয়োজন নেই: মাহমুদুর রহমান মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় হাসপাতালে গেলেন মাসুদ সাইদী

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই: জামায়াত প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ২:৩৮ পিএম

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান বলেছেন, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই।’

সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামি জলসায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শনিবার (১০ জানুয়ারি) তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। আমি অনুরোধ করতে চাই— কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মুহূর্তের মধ্যে পক্ষে-বিপক্ষে হাজার মন্তব্য চলে আসে।

তবে জামায়াত নেতা মিজানুর রহমান তার এ বক্তব্যের বিষয়ে বলেন, ‘আমি মাস দুয়েক আগে ওই জলসায় বক্তব্য দিয়েছি। তবে ভিডিওতে বক্তব্যটি যেভাবে কেটে জোড়া লাগিয়ে এসেছে আমি সেভাবে বলিনি। আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্চনীয়’।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে, যেহেতু দলটির নামের সঙ্গে ইসলাম, সেহেতু তারা ইসলামকে ব্যবহার করে। যারা দ্বীনি আলেম তারা এ জন্যই জামায়াতে ইসলামীকে পছন্দ করে না। তারা মওদুদীবাদ কায়েম করতে চায়। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এটা একটা দুর্বলতম জায়গা। তারা এটা ব্যবহার করতে চায়। আর ইসলামি জলসায় মানুষ কোরআন-হাদিসের আলোচনা শুনতে যায়। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয় বলে আমি মনে করি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com