1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

এবার অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ১১:৪২ এএম

শরীয়তপুরের ডামুড্যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাসহ অন্তত অর্ধশতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর গণসংযোগকালে এই যোগদান সম্পন্ন হয়।

বিএনপিতে যোগদান করা ওই নেতার নাম জানে আলম খোকন মাদবর, যিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯৭ সালে সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের হাত ধরে রাজনীতিতে আসেন এবং পরে তাঁর ছেলে নাহিম রাজ্জাকের রাজনীতি করতেন। ২০১৬ সালে তিনি শিধলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন।

শুক্রবার বিকেলে শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু গণসংযোগকালে খোকন মাদবরের বাড়িতে পৌঁছালে, সেখানেই তিনি ও তাঁর অর্ধশতাধিক নেতাকর্মী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলের মালা পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

দলবদলের কারণ ব্যাখ্যা করে জানে আলম খোকন মাদবর বলেন, “পানিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও তাঁর ছেলে নাহিম রাজ্জাক আমার সাথে প্রহসন করেছেন। আর প্রহসনের রাজনীতি থেকে আজ আমি অবমুক্ত হয়ে বিএনপিতে যোগদান করেছি।” তিনি আরও বলেন, “আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার বাড়িতে এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন। আমি এ মালার সম্মান আমার জীবন দিলে হলেও রাখব এবং এই এলাকা আগে নৌকার ঘাঁটি ছিল, তা আমি ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com