1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

যারা ধর্মীয় সংঘাত সৃষ্টি করে, তারা শয়তানের অনুসারী – শাহজাহান চৌং

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ৪:২৭ পিএম

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। যারা ধর্মীয় সংঘাত সৃষ্টি করে, তারা শয়তানের অনুসারী। সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

শুক্রবার (১৭ অক্টোবর) কক্সবাজারের রুমঁখা পালংয়ের বউবাজার সংলগ্ন বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘বৌদ্ধ ধর্ম মতে কঠিন চীবর দান সর্বোচ্চ দান। এর মাধ্যমে মন বিশুদ্ধ হয়, লোভ ও বিদ্বেষ দূর হয়—যা আজকের বৈষয়িক সমাজে অত্যন্ত প্রয়োজন।’

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিলেন। এখন আমরা তা পারছি না কেন, তা ভেবে দেখা দরকার।’

অনুষ্ঠানে সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com