1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই

পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই: তাহের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১১:৫৭ এএম

যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ এক মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে। পিআর পদ্ধতিকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তাহের বলেন, আমরা পুরাতনকে বিতাড়িত করেছি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ইস্যু আসবে সেটাই স্বাভাবিক। দেশে সংস্কারের ব্যাপারে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুযায়ী নির্বাচন হতে হবে। তবে যেখানেই সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন সেখানেই একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ ঘুমিয়ে নেই। তারা সব রাজনৈতিক দলকেই পর্যবেক্ষণ করছে। পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com