1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা

যারা জিয়ার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে স্বাগত: হাসনাত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৫ ৫:২৫ পিএম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে বিএনপি। যারা তার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে নেয়া হবে।

সোমাবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে এনসিপির জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না। স্বতন্ত্র ভাবে নির্বাচনে যাবে, প্রথম থেকে আমরা বলছি। কেউ যদি সংস্কার পন্থী হয়ে আসতে চায়, বাংলাদেশকে বিশ্বাস করে, জুলাইকে বিশ্বাস করে, চাঁদাবাজকে না বলে, আমরা তাদেরকে নিবো।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে বিএনপি। যারা তার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে নেয়া হবে। তবে ড. ইউনুছকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে বলেও দাবি করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরিফ তালুকদারসহ আরো অনেকেই। সভার সভাপতিত্ব করেন, এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।

সভার শুরুতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে অংশ নেয় এনসিপির নেতাকর্মীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com