1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ১১:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় একাধিক মামলার পলাতক আসামি কামরুল হাসান টিটুকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উখিয়া থানায় কর্মরত এএসআই (সহকারী উপ-পরিদর্শক) স্বদেশ বিশ্বাস’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কামরুল হাসান টিটু (৩৭) পুলিশ অ্যাসল্ট মামলা, বন মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি এবং তার বিরুদ্ধে সিআর ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com