1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনে’র সহযোগী গলাকাটা মোবারক অস্ত্রসহ গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১:৪৩ এএম

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনে’র সহযোগী মো. মোবারক প্রকাশ গলাকাটা মোবারক নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ তাকে আরও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গণমাধ্যমকে মোবারককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে রায়হান ও ফরিদ নামের আরও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তখন গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযানের একপর্যায়ে অস্ত্রসহ মোবারকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযানে দেশি-বিদেশি পিস্তল, রিভলবারসহ গুলি উদ্ধার করা হয়৷ এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার জেলা এসপি বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com