1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১১:৩৮ এএম

রামুতে বাঁকখালী নদীতে আগামীকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্রাম বাংলাবর ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৮টি নৌ দল অংশ নেবে।
আয়োজকরা জানান- বিগত বছরের ন্যায় এবারও অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৫ আয়োজনের প্রস্তুতি চলছে।

 জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে পুরো গ্রামে চলছে উৎসব আমেজ। প্রতিদিন দুপুরের পর থেকে বাঁকখালী নদীতে অংশগ্রহনকারি নৌ দলগুলোর মহড়া চলছে। এসব মহড়া দেখতে নদীর দুই তীরে প্রতিদিন ভীড় করছে উৎসুক জনতা।
এরআগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল। ২০২৩ সালে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছিলো অফিসেরচর বিটিসিএল নৌ দল।
ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com