1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

৫ বছর গুম থাকলে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের ঘোষণা দিতে পারবেন ট্রাইব্যুনাল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ২:৫৩ পিএম

গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ–২০২৬ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, গুম হওয়া ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ওই ব্যক্তির সম্পত্তি বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য বলে ঘোষণা দিতে পারবেন এ–সংক্রান্ত ট্রাইব্যুনাল। এ ক্ষেত্রে বৈধ উত্তরাধিকারীদের আবেদন করতে হবে।

গতকাল মঙ্গলবার অধ্যাদেশটি জারি করা হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর সংশোধিত এই অধ্যাদেশের অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনার জন্য এ–সংক্রান্ত কমিশনের সুপারিশে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ করা হবে। ভুক্তভোগী ব্যক্তিগত উদ্যোগেও আইনজীবী নিয়োগ করতে পারবেন।

অধ্যাদেশ অনুযায়ী, কমিশন গঠিত না হওয়া পর্যন্ত বা কমিশন না থাকা অবস্থায় সরকার পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারবে। অথবা ট্রাইব্যুনাল যেই জেলায় বা বিভাগে অবস্থিত, সেই জেলা ও বিভাগের সদর দপ্তরের পাবলিক প্রসিকিউটর বা অতিরিক্ত প্রসিকিউটরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে।

এদিকে একই দিন মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশও জারি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com