1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শিশু রামিসা হত্যা মামলায় সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ায় ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি আটক, পুলিশ-জনতা মুখোমুখি রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই : সিইসি ধর্ষণ ও হত্যার শিকার রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস খুটাখালীতে ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু এমপি শাহজাহান চৌধুরীর সুপারিশে উখিয়া-টেকনাফের ১০ ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ৫০ লক্ষ্য টাকা বরাদ্দ অনুমোদন মাদ্রাসায় শিশুর ঝুলন্ত লাশ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত: বাদ যাচ্ছে পদ্মা সেতু-মেট্রোরেল, যুক্ত হচ্ছে আবু সাঈদ ডগ হেনরি’ ধরিয়ে দিলো ১৬ হাজার ইয়াবা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: মহেশখালীতে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

রামুতে ৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ২:০৩ পিএম

কক্সবাজারের রামুতে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে রামু থানা পুলিশ সহযোগিতা করে।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে যায় বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— কচ্ছপিয়া ইউনিয়নের হাজীর পাড়ার বাসিন্দা ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীর স্বামী নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের অন্যতম ‘গডফাদার’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত ঘিরে গড়ে ওঠা ইয়াবা ও চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, কক্সবাজার সীমান্ত ঘিরে এখনও সক্রিয় রয়েছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী সুবিধাভোগী এবং সীমান্তভিত্তিক চোরাকারবারিদের সমন্বয়ে গড়ে উঠেছে এই নেটওয়ার্ক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, আটক নারী-পুরুষ এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হবে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com