1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

ঈদগাঁওয়ের ফুফাতো ও মামাতো ভাইয়ের সাজেক ভ্রমণের পথে মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৮:৫৬ পিএম

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো ঈদগাঁওয়ের দুই তরুণ।

নিহতরা হলেন—ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র রাকিবুল ইসলাম এবং একই ইউনিয়নের কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের পুত্র জিহাদ। তারা ফুফাতো-মামাতো ভাই হিসেবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নিহত রাকিবুল ইসলামের বড় ভাই হানি ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা আনন্দে ভরা হলেও চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক মুহূর্তে তা বদলে যায় শোকময় মুহূর্তে। একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবার ও আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। নিহত রাকিব ও জিহাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় বাকরুদ্ধ, আর গ্রামের মানুষও তাদের অকাল মৃত্যুতে হতবাক।

এই দুর্ঘটনা কেবল দুই পরিবারের নয়, পুরো ঈদগাঁওয়ের মানুষকে গভীর শোকের ছায়ায় আবৃত করেছে। আনন্দময় সেই স্বপ্নযাত্রা আজ চিরতরে থেমে গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com