1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রামু থেকে আসা ৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে দুই মাদক কারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ১২:৫৬ পিএম

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (দক্ষিণ) বিভাগের একটি দল কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাইক্রোবাস চালক মিজানুর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পুরোনো সাদা রঙের মাইক্রোবাস এবং ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাইক্রোবাসটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-চ-১১-৩৪৫৭।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানান, ইয়াবাগুলো কক্সবাজারের রামু এলাকা থেকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তাঁকে দেওয়া হয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ডিবির অভিযানিক দল বাকলিয়ার রাজখালী এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি মো. রহমত উল্লাহকে (৩২) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি (দক্ষিণ) বিভাগের কর্মকর্তারা জানান, মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com