1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

রামুতে হাতির চিকিৎসা করতে গিয়ে গুরুতর আহত বন বিভাগের দুই পশু চিকিৎসক

✍️ রামু প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ৬:৩১ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় রাজারকুল অসুস্থ একটি বন্য হাতির চিকিৎসা করতে গিয়ে বন বিভাগের দুই পশু চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার দুপুরে বন বিভাগের একটি দল অসুস্থ হাতিটিকে চিকিৎসা প্রদান করতে গেলে হঠাৎ হাতিটি আক্রমণাত্মক আচরণ করে। এতে দুইজন চিকিৎসক গুরুতরভাবে আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন বিভাগের এক কর্মকর্তা বলেন, “হাতিটির আচরণ আচমকা পরিবর্তিত হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত জনবল কাজ করছে।”

উল্লেখ্য, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্য হাতির চলাচল এবং চিকিৎসা বন বিভাগের জন্য একটি নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com