1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় ইয়াবা সাদৃশ্য ভাঙ্গা গুড়া সহ দুই পাচারকারী গ্রেফতার

✍️ ইমরান আল মাহমুদ

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ৯:০৭ এএম

মাদকবিরোধী বিশেষ অভিযানে উখিয়া থানার পুলিশ ইয়াবা সাদৃশ্য ৮৩০ গ্রাম ভাঙ্গা গুড়া সহ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার(১৪ নভেম্বর) দুপুর পৌঁনে ২টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের হাঙ্গর ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই তপু বড়ুয়া, এসআই সুমন দে ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো কুতুপালং হিন্দু ক্যাম্পের শিনু শীল (৩০) ও শ্রীমতী পাল (২৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ইয়াবা সাদৃশ্য ভাঙ্গা গুড়া উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন,”গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com