1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে নির্মাণকাজ চলাকালে পাহাড় ধসে চাপা পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ৪:৪৫ পিএম

কক্সবাজারে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ক্যাম্পাসে একটি সেতুর নির্মাণকাজ চলাকালে পাহাড় ধসে পড়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। আহত তিন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক আব্দুল খালেক জানান, ক্যাম্পাসের ভেতরে একটি সেতুর নির্মাণকাজ চলছিল। কাজের অংশ হিসেবে পাহাড় কেটে মাটি অপসারণের সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়েন।

হতাহত সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং প্রায় এক মাস ধরে ওই প্রকল্পে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের পরপরই শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় মাটির নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়। এ সময় আহতদের মুখমণ্ডল, মাথা, হাত-পা ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আব্দুর রহিম মজুমদার রনি দাবি করেন, নিরাপত্তাবিধি মেনেই শ্রমিকরা কাজ করছিলেন। তবে, হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে তিনজন শ্রমিক মাটিচাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com