1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার কিচেন মার্কেট প্রকল্পে গাফিলতির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচন – কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও উখিয়ায় প্রার্থী দিল এনসিপি আর যেন ফ্যাসিবাদ-স্বৈরাচারের হাতিয়ার না হয় পুলিশ: প্রধানমন্ত্রী চকরিয়ায় ১৯ মামলার আসামী গ্রেপ্তার! মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা হাজতে উখিয়া হাসপাতালের রোগী ব্যক্তিগত চেম্বারে নিয়ে ডা.দের ৩০% টেস্ট কমিশন বাণিজ্য: অনিয়ম বন্ধে এমপির হস্তক্ষেপ চাইলেন সুলতান মাহমুদ চৌধুরী নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় : পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক পাঁচ ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি

উখিয়া হাসপাতালের রোগী ব্যক্তিগত চেম্বারে নিয়ে ডা.দের ৩০% টেস্ট কমিশন বাণিজ্য: অনিয়ম বন্ধে এমপির হস্তক্ষেপ চাইলেন সুলতান মাহমুদ চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১:২৭ এএম

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীদের সঠিক সেবা না দিয়ে ব্যক্তিগত চেম্বারে পাঠানোর অভিযোগ উঠেছে। উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এই অনিয়ম বন্ধে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সুলতান মাহমুদ চৌধুরী জানান, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি রয়েছে। কিন্তু হাসপাতালে যখন রোগীরা যান, তখন এমবিবিএস ডাক্তাররা চার-পাঁচটি ওষুধ লিখে দিয়ে বিকেলে চেম্বারে আসার পরামর্শ দেন। পরবর্তীতে বিকেলে উখিয়া অথবা কোটবাজারের প্রাইভেট চেম্বারে গেলে রোগীদের ৮টি থেকে ১০টি শারীরিক পরীক্ষা লিখে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এসব ল্যাব থেকে ডাক্তাররা ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকেন।

এই ধরণের অনিয়ম ও কমিশন বাণিজ্য বন্ধ করে সাধারণ মানুষের সরকারি চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি মাননীয় এমপি মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com