1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশের সদস্য আটক পলাতক আসামিদের ফেরাতে সরকার গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ৭:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন ও যায়যায়দিন পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ পত্রিকার কক্সবাজার অফিস প্রধান ও স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) উখিয়া প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মাত্র ৪টি পদে ভোটগ্রহণ হয়েছে। চারটি সদস্যপদসহ ৯টি পদে একক প্রার্থী হওয়ায় সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম হেলালী মঙ্গলবার বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এবারের ভোটে ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়া চারটি পদের মধ্যে সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল ইসলাম আজাদ। তিনি পেয়েছেন ৯ ভোট।

সহ-সভাপতি পদে সর্বাধিক ২১ ভোট পেয়ে নির্বাচিত হন এএইচ সেলিম উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল লতিফ বাচ্চু। তিনি পেয়েছেন মাত্র ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির জুশান ৬ ভোট ও কাজী হুমায়ুন কবির বাচ্চু ৩ ভোট পেয়েছেন ।

সরাসরি ভোটে সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল আলম। তিনি পেয়েছেন ৮ ভোট।

অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফেরদৌস এবং নির্বাহী সদস্য সাঈদ মুহাম্মদ আনোয়ার হোসেন, আমানুল হক বাবুল, মুহাম্মদ নুরুল হক ও রতন কান্তি দে।

এবার নির্বাচনে দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী, দুই নির্বাচন কমিশনার কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও উখিয়া প্রেস ক্লাব সদস্য জসিম উদ্দিন চৌধুরী। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com