1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ১:২৮ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির আওতাধীন ৮টি ইউনিয়নের বিদ্যমান সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিয়নে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত উপজেলা বিএনপির বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী জালিয়াপালং, হলদিয়াপালং, রত্নাপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নসহ মোট ৮টি সাংগঠনিক ইউনিটের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ইউনিটে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে জালিয়াপালং উত্তর শাখায় অ্যাডভোকেট শাহ আমিন চৌধুরীকে আহ্বায়ক ও ছৈয়দ মোহাম্মদ সাদ্দাম হোসেন শামীমকে সদস্য সচিব, জালিয়াপালং দক্ষিণ শাখায় শফিউল আলম মেম্বারকে আহ্বায়ক ও সেলিম উদ্দিন সিরাজীকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া হলদিয়াপালং উত্তর শাখায় এসএম আনিছুল ইসলাম লিকচনকে আহ্বায়ক ও সাইফুল্লাহ সিকদারকে সদস্য সচিব, হলদিয়াপালং দক্ষিণ শাখায় জিএম ইদ্রীস মিয়াকে আহ্বায়ক ও মুনীর আহমদকে সদস্য সচিব করা হয়েছে।

রত্নাপালং ইউনিয়নে এম গফুর উদ্দিনকে আহ্বায়ক ও নুরুল কবির চৌধুরীকে সদস্য সচিব, রাজাপালং উত্তর শাখায় সাদমান জামী চৌধুরীকে আহ্বায়ক ও সাইফুর রহমান সিকদারকে সদস্য সচিব, রাজাপালং দক্ষিণ শাখায় নুরুল ইসলাম সিকদারকে আহ্বায়ক ও আহসান উল্লাহকে সদস্য সচিব করা হয়েছে।

অন্যদিকে পালংখালী ইউনিয়নে অ্যাডভোকেট রেজাউল করিম রেজাকে আহ্বায়ক এবং নুরুল আমিন মেম্বারকে সদস্য সচিব করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী সাত দিনের মধ্যে এসব আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com