1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ৫:৩১ পিএম

শনিবার রাত আনুমানিক ৮টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোঁয়াপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ভূঁইয়া উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার মৃত দিদারুল আলম ভূঁইয়ার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহত অপর দুজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী নিহতের স্বজনদের বরাতে জানান, শনিবার বিকেলে কক্সবাজার জেলা সদরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টে উখিয়া বনাম মাতামুহুরী উপজেলা দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ওই ম্যাচ দেখতে আরাফাত ভূঁইয়াসহ কয়েকজন বন্ধু কক্সবাজারে যান। খেলা শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরাফাত। পথিমধ্যে রামুর ধোঁয়াপালং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক সুকান্ত চক্রবর্তী আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com