1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ার বালুখালীতে ব্যাগে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার, সিএনজি জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ২:২২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এসময় ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সিএনজিও জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতের দিকে বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগটি তল্লাশি করে দেখা যায়, ভেতরে ২৫০টি প্যাকেটে সাজানো মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব। জব্দকৃত ইয়াবা ও সিএনজি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা হওয়ায় উখিয়ায় প্রায়ই মাদক পাচারের চেষ্টা চালায় চক্রগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে এসব তৎপরতা অনেকাংশে প্রতিহত হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com