1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন উখিয়ার চুমকি বড়ুয়া

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ৪:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ার ভালুকিয়া গ্রামে ধর্মীয় ও সামাজিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চুমকি বড়ুয়া। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন সোহা ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুমকি বড়ুয়া স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে মুসলিম প্রথা অনুযায়ী স্থানীয় এক মওলানার উপস্থিতিতে ইসলামিক রীতিনীতি মেনে নাম পরিবর্তন করেন। নতুন নামকরণ শেষে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন উখিয়ার মুসলিম যুবক মুবিন উল্লাহর সঙ্গে।

এ সময় উভয় পরিবারের কিছু নিকটাত্মীয় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিয়েটি ইসলামী শরিয়াহ অনুযায়ী সম্পন্ন হয়েছে।

ইসলাম গ্রহণ ও বিয়ের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ একে ব্যক্তিগত অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক দৃষ্টিকোণ থেকেও আলোচনা করছেন।

তবে, সোহা ইসলাম, পূর্বে চুমকি বড়ুয়া এক রিলেটিভ জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছাতেই ইসলাম গ্রহণ করেছেন এবং মুবিন উল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেছেন।

এসব নিয়া তার পরিবারে মাথা ব্যথা নেই। সবাই সাপোর্ট করেছেন।

এ ব্যাপারে মুবিন উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে অনিচ্ছা প্রকাশ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com