1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে উখিয়া ইউএনও, ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ১২:১০ এএম

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো, দুর্যোগপ্রবণ এলাকা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পরিদর্শন শেষে মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

সহায়তা বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও পান্না আক্তার। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকারও আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে ইউএনও পালংখালী ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বার্তা বাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com