1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

দুই ছেলেসহ ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে জখম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ১১:১৯ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিক আহমদ (৫০) ও তার দুই ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩) এবং মো. ফয়সাল (২৬) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাতে কুমিরাঘোনা চাকফিরানী কালিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, রফিক আহমদ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিক ও তার ছেলে মিশাল গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় সন্ত্রাসীরা রফিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ও লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com