1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১০:৫২ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে দলগুলোর সাথে সংলাপে বসার ইচ্ছে আছে ইসির। এতোদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা।

এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা জটিলতায় নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। তবে তা নির্ভর করবে আদালতের আদেশের পর্যালোচনার ওপর।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাতে নির্বাচন সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করে ইসি।

এই বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানাসহ আসনপ্রতি ২০টির বেশি বিলবোর্ড না দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com