1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০১/২০২৬ ১১:৫০ এএম

জনগণের ভাগ্য বদলে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই ভোট চান।

তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না। বহু মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। দেশের মানুষ কথা বলার অধিকার বঞ্চিত ছিল।আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা যদি দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই আর জনগণের ভাগ্যের পরিবর্তন দেখতে চাই । তাহলে ধানের শীষে ভোট দিতে হবে।

তারেক রহমান বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল প্রতিটি মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয় নাই। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে কেউ বাধা দেয় নাই। আমরা দেশে আবার সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দল কখনো কোনো আধিপত্যের কাছে মাথা নত করেনি। আগামীতেও করবে না। ধানের শীষইএকমাত্র দিতে পারে এই নিশ্চয়তা।

দেশ পূনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

মৌলভীবাজার জেলা সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে মৌলভী বাজারের আসনসমূহে বিএনপির প্রার্থীরাও বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সকালে প্রথম জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান।

মৌলভীবাজারের পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমার, ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে সমাবেশে বক্তব্য রাখবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com