1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নেই: মনির কাসেমী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ৬:১০ পিএম

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কাসেমী পরিষদের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মনির হোসাইন কাসেমী বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়, কেউ কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে। কেউ কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে।

জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন, পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম ফল দেয়। আমরা পাল্লাকে পছন্দ করি, কিন্তু ৮০০ গ্রামের পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম—জামায়াতে ইসলামী নয়। ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে আমরা পছন্দ করি না, তাদের ভোট দেওয়াও জায়েজ নয়।
জলাবদ্ধতা ও নাগরিক সমস্যার জন্য আগের সংসদ সদস্য শামীম ওসমানের ব্যর্থতাকে দায়ী করে মনির কাসেমী বলেন, আগের এমপি আমাদের ফতুল্লায় থাকতেন না, তাই সমস্যা সমাধানও করেননি। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজ করেননি। অল্প বৃষ্টিতেই ফতুল্লা ডুবে যায়। আমি যদি জিততে পারি, তাহলে আগামী ৫ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করবো, না পারলে এখানেই থাকবো।

তিনি আরও বলেন, যে আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি, জবরদখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়, তাদের গায়ে কোনো আঁচড় লাগতে দেবো না। তবে অপরাধী যদি হয়, সে যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী এবং ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com