1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নারিকেল চুরি নিয়ে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১১:৪৭ এএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু। তিনি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আইউব আলী খলিফার ছেলে এবং ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানাগেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেয় একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ থানায় অভিযোগ দেন এবং তার স্বজন ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ঝন্টুকে জানায়। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলে। রুবেল ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে রুবেল ঝন্টুকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ৯ দিকে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল তার সাথে থাকা চাকু দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: খায়রুল বাশার জানান, আজ সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গির হোসেন জানান, রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com