1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া-টেকনাফের পাহাড়ে বসছে দুটি নতুন সেনা ক্যাম্প: এমপি শাহজাহান চৌধুরী আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি উখিয়ায় সোনার পাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া স্পষ্ট করল ভারত ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ফেসবুকে ৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ১:১৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি জানান।

সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।”

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের ভূ-রাজনৈতিক ও নিরাপত্তাজনিত গুরুত্ব বিবেচনায় তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টের নিচে সাধারণ ব্যবহারকারীদের ইতিবাচক মন্তব্য ও সমর্থন চোখে পড়ার মতো।

রবিউল ইসলাম পুলক নামে একজন মন্তব্য করেছেন, “গুড আইডিয়া সারজিস। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এর বিকল্প নাই।”

মুনতাসির ই জান্নাত নামে আরেকজন এই দাবির সঙ্গে একমত পোষণ করে লিখেছেন, “দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরি।”

ইতিবাচক মনোভাব প্রকাশ করে ইয়াসিন এইচ শিকদার নামের একজন লিখেছেন, “বিরোধিতা না করে সহযোগিতা করে পাশে থেকো, সব হয়ে যাবে ইনশাআল্লাহ।”

মুক্তা খাতুন নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “অবশ্যই দরকার।”

সারজিস আলমের এই দাবির পর পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেখানে নতুন সেনানিবাস স্থাপনের বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com