1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

বোয়ালখালীতে মদ উদ্ধার গিয়ে মিলল অস্ত্র, যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৯:০৬ এএম

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্রসহ মন সর্দার (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মন সর্দার কানুনগোপাড়া উত্তর সর্দার পাড়ার সুবল মাঝি বাড়ির মৃত মেঘনাথ সর্দার।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মন সর্দারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি সচল ফায়ারিং পিন বিশিষ্ট দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মন সর্দারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com