1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী

কে হচ্ছেন বিসিবির কক্সবাজারের কাউন্সিলর?

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ৪:৩০ পিএম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে কক্সবাজারের ক্রিকেটার, সংগঠক ও ক্রীড়ামোদীদের মাঝে এখন একটাই আলোচনার বিষয়—কে হবেন কক্সবাজারের জেলা প্রতিনিধি ও বিসিবি কাউন্সিলর?

জেলার ক্রিকেট সংশ্লিষ্টদের বড় একটি অংশ মনে করছেন, কক্সবাজারের ক্রিকেটকে এগিয়ে নিতে প্রয়োজন এমন একজন প্রতিনিধি, যিনি মাঠের ক্রিকেট বোঝেন, ক্রিকেটারদের কষ্ট বোঝেন এবং দীর্ঘদিন ধরে ক্রিকেট উন্নয়নে বাস্তবভাবে কাজ করেছেন।

এই আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে সাবেক বিসিবি কাউন্সিলর সালাউদ্দিনের নাম।
ক্রিকেটার ও সংগঠকদের দাবি, সালাউদ্দিন দায়িত্বে থাকাকালীন সময়ে কক্সবাজার ক্রিকেটে যে উন্নয়ন ও পরিবর্তন এসেছে, তা আগে কখনো দেখা যায়নি। তার সময়েই জেলার ক্রিকেটে শুরু হয় নতুন জাগরণ।

সালাউদ্দিনের সময় কক্সবাজার ক্রিকেটে যেসব উল্লেখযোগ্য সাফল্য আসে—বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাপক উন্নয়ন,জেলা দলের ক্রিকেটারদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত, অনূর্ধ্ব-১৬ জেলা দল প্রথমবারের মতো বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কক্সবাজার জেলার ইতিহাসের সর্বোচ্চ সাফল্য
কক্সবাজারের ইতিহাসে প্রথমবারের মতো “বিসিবি কাউন্সিলর কাপ” আয়োজন
জেলার নতুন প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে তুলে ধরার কার্যকর উদ্যোগ
স্থানীয় ক্রিকেট লীগ ও টুর্নামেন্টে নতুন গতি সৃষ্টি
কক্সবাজার ক্রিকেটে সংগঠিত কাঠামো ও পরিকল্পিত কার্যক্রমের সূচনা
ক্রিকেটারদের মতে, সালাউদ্দিনের নেতৃত্বে কক্সবাজার ক্রিকেট শুধু মাঠের খেলায় নয়, সংগঠন ও অবকাঠামোগত দিক থেকেও অনেক এগিয়ে গিয়েছিল।

জেলার তরুণ ক্রিকেটারদের ভাষ্য—
“তারা ব্যক্তি নয়, ক্রিকেটের উন্নয়ন চাই। কক্সবাজারের ক্রিকেটকে জাতীয় পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিতে সালাউদ্দিনের মতো ক্রিকেটবান্ধব সংগঠক প্রয়োজন।”
আরেকজন ক্রিকেটার বলেন,তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে তারা যে সুযোগ-সুবিধা পেয়েছে, তা আগে কখনো পাইনি। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে জেলা দল—সবখানেই ইতিবাচক পরিবর্তন এসেছে।”
এদিকে ক্রীড়াঙ্গনে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে, ক্রিকেটের বাইরে অন্য খেলার সঙ্গে সম্পৃক্ত একজন সাবেক ফুটবলারকে বিসিবি নির্বাচনে জেলা প্রতিনিধি করার আলোচনা চলছে।
এ বিষয়টি নিয়ে অনেক ক্রিকেটার উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ক্রিকেটের নেতৃত্ব এমন ব্যক্তির হাতেই থাকা উচিত, যিনি দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং জেলার ক্রিকেট বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞ।
ক্রীড়ামোদীদের মতে কক্সবাজারের ক্রিকেট এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই জেলার ক্রিকেটের স্বার্থে অভিজ্ঞ, নিবেদিত ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন।”

বর্তমানে জেলার ক্রিকেটাঙ্গনের বড় একটি অংশের প্রত্যাশা কক্সবাজার ক্রিকেটের উন্নয়ন, প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে আরও শক্ত অবস্থান নিশ্চিত করতে আবারও সালাউদ্দিনের মতো অভিজ্ঞ সংগঠককে বিসিবি কাউন্সিলর হিসেবে দায়িত্ব দেওয়া হোক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com