1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

চট্টগ্রামে পার্লার থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১২:১০ পিএম

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় একটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই পার্লার থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জিইসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলার নাদিয়া’স মেকওভার নামে ওই পার্লারের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রিয়াঙ্কা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে। তিনি বাঁশখালী উপজেলার সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। তারা নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে নাদিয়া’স মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। প্রিয়াঙ্কা দত্ত ২০০৬ সালে রাউজান গশ্চি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।

সুব্রত দত্ত নামে তার এক সহপাঠী জানান, প্রতিদিনের মতোই প্রিয়াঙ্কা গতকাল বুধবারও কর্মস্থলে গিয়েছিল। সবকিছু স্বাভাবিক থাকলেও বিকেল চারটার দিকে হঠাৎ অফিসের ওয়াশরুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, মেয়েটি ডিপ্রেসন থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। আমরা ওই পার্লার থেকে তার লাশ উদ্ধার করেছি। এসময় একটি চিরকুটও উদ্ধার করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com