1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ৭:৩০ পিএম

কক্সবাজারে বিজিবির প্রশিক্ষিত কুকুরের নৈপুণ্যে সিএনজিচালিত অটোরিকশার টায়ারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা। একই সঙ্গে পৃথক আরেক অভিযানে ৩৪ লিটার বাংলা মদও জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্ট ও রেজুপাড়া বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, শুক্রবার ভোররাতে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি চালায়। এ সময় বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘ডগ জন’ এর আচরণে সন্দেহ সৃষ্টি হলে গাড়িটি আরও গভীরভাবে তল্লাশি করা হয়। পরে সিএনজির টায়ারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক শাহ আলম (৪৮) কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার নয়া পাড়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিএনজিটি জব্দ করা হয়েছে।

অপরদিকে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রেজুপাড়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪১ সংলগ্ন ফাত্রাঝিরি বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৩৪ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, আটক আসামিকে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দুই ঘটনায় প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।

তার ভাষ্য, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com