1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ১১:১৪ এএম

কক্সবাজারের রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে মো. মনসুর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমদের ছেলে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসের নিচে পড়ে মনসুর ঘটনাস্থলেই মারা যান। রেলের আঘাতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।’

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার সময় মনসুর রেললাইন পার হচ্ছিলেন কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, ‘ফজরের নামাজ শেষে মনসুর নিয়মিত অভ্যাসের মতো রেললাইন ধরে হাঁটছিলেন। হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হতে পারে’ বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রামু থানার ওসি আরিফ হোসেন জানিয়েছেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com