1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ৭:১৮ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ আরসা সদস্যদের গুলিতে মো. সাবের (২৫) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে উখিয়ার ক্যাম্প-১০-এর ব্লক-এইচ-৪৫ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাবের ক্যাম্প-১০-এর ব্লক-জি-২৬-এর বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে জানা যায়, ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) সশস্ত্র সদস্য জাফরের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সাবেরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

সন্ত্রাসী জাফর ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-এইচ-৪২-এর হেড মাঝি তোহার সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত ও মো. শুক্কুরের ছেলে। গুলিবিদ্ধ সাবেরকে পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায় (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা গুলি চালিয়েছে। এ সময় একজন রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে আরসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করছে।

ঘটনার পর ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ কর্মকর্তা। ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com