1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টেকনাফে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ৬:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে ৭ বছর বয়সী প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে টেকনাফ থানায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এই এজাহারটি দায়ের করেন।

​অভিযুক্ত যুবকের নাম মো. পারভেজ। সে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানার মসজিদ কলোনির বাসিন্দা বাবলুর ছেলে।

তবে বর্তমানে সে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাংয়ের মূল্লা পাড়ায় তার নানার বাড়িতে বসবাস করছিল।

​ এজাহারে উল্লেখ করা হয় হয়, গেল মঙ্গলবার শিশুটি স্থানীয় একটি বাসা থেকে পানি আনতে যাওয়ার পথে অভিযুক্ত পারভেজ তার হাত ধরে টেনে একটি সীমানা প্রাচীরের আড়ালে নির্জন স্থানে নিয়ে যায়।

সেখানে শিশুটির জোরপূর্বক পোশাক খুলে ধর্ষণের চেষ্টা চালানো হয়। শিশুটি কান্নাকাটি ও বাধা দিলে অভিযুক্ত পারভেজ ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়।

​ মামলার বাদী ও শিশুর মা জানান, ঘটনার দিন রাতে শিশুটি ঘুমের মধ্যে বারবার ভয়ে চমকে উঠছিল। পরদিন দুপুরে গোসল করানোর সময় শিশুটি তার শরীরে তীব্র ব্যথার কথা জানায়। মায়ের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি ঘটনার বিস্তারিত বিবরণ খুলে বলে। এরপরই পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

​আইনি পদক্ষেপ এই ঘটনায় টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
কক্সবাজার জেলা

পুলিশের মুখপাত্র দেবদূত মজুমদার জানান, মামলার পরপরই অভিযুক্ত যুবক পারভেজকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com