1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১০:৩৪ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় লেলাং ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বখতিয়ার ওই এলাকার মৃত সোলেমানের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মন্জুর বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com