1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১২:০৬ পিএম

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. তাহমিদুল ইসলাম তৌহিদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.তাহমিদুল ইসলাম তৌহিদ কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মো. শেফায়েত উল্লাহর ছেলে।

দক্ষিণ মিটারছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (কোচ নং-৮২২) ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রামুতে রেল লাইনের সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। রেললাইনের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে রেললাইনের পাশে ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com