1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

আইসিইউতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ৫:৩০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দুই শিক্ষার্থী আইসিইউতে এবং এক শিক্ষার্থী ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চমেক, ন্যাশনাল হাসপাতাল এবং পার্ক ভিউ হাসপাতালে ১৩৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইসিইউতে থাকা দুইজন শিক্ষার্থীর একজন চবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান। তিনি ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আরেকজন নগরীর পার্ক-ভিউ হাসপাতালে আইসিইউতে রয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া পলাশ নামের এক ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের নার্সরা জানায়, বেশিরভাগ শিক্ষার্থীই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের কারো মাথায় আঘাতপ্রাপ্ত, কারও চোখে। এদের অনেকের শরীরে কোপানোর চিহ্ন রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চমেক, ন্যাশনাল হাসপাতাল এবং পার্ক ভিউ হাসপাতালে ১৩৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চমেকে শনিবার ৩০ জন এবং রোববার সন্ধ্যা পর্যন্ত ৮০ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২২ জন ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া নগরীর পার্ক ভিউ হাসপাতালে ২৪ জন এবং ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে একজন শিক্ষার্থী ভর্তি রয়েছেন।

চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী বলেন, চমেকে চিকিৎসা নিতে আসা ছাত্রদের কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। সারাদিন হাসপাতালে থেকে সব ছাত্রের চিকিৎসা নিশ্চিত করেছি। ২-৩ জন ছাড়া সবাই শঙ্কামুক্ত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com