1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ৮:৩৭ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে তাদের এই কার্যক্রম মোকাবিলা করতে হবে। তাদের একটি অংশ এখনো রয়ে গেছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা বজায় রাখতে হবে। তিনি জানান, আগামী ৭ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে। সেই দিনে প্রশিক্ষণ কার্যক্রম বড় করে প্রচার করা হবে এবং গণমাধ্যমকর্মীদেরও এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, ক্ষমতায় আসার পর দেশের ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বার রাস্তাঘাট অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এতে দেশের বড় শহরগুলোতে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ থাকলেও অনেকেই তা ব্যবহার না করে রাস্তাঘাট দখল করে। রাস্তার একটি অংশ অবরোধ হলেই পুরো শহরে যানজট বাড়ে এবং সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com