1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

আওয়ামী লীগ বিদেশে বারবার সহিংস কর্মকাণ্ড ঘটাচ্ছে: এনসিপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ৫:২৩ পিএম

আওয়ামী লীগ বিদেশে বারবার সহিংস কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যম পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করে বলা হয়, এ ধরনের আচরণ প্রবাসী বাংলাদেশিদের জন্য চরম হুমকি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রবাসী চিকিৎসক ড. ফাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এনসিপি জাপান অ্যালায়েন্সের সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও অনুরূপ ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড-ঘৃণা উসকে দেওয়া, ভীতি প্রদর্শন, শারীরিক আক্রমণ ও ভাঙচুর স্পষ্টতই অপরাধমূলক কার্যকলাপ। রাজনৈতিক মতবিরোধ গণতান্ত্রিক অধিকার, কিন্তু সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন কখনোই নয়।’

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এই হামলার তীব্র জানিয়ে এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com