1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই বিজয়ী করবে: ফরহাদ ইকবাল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ৭:০৯ পিএম

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাড. ফরহাদ ইকবাল বলেছেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দিতে টাঙ্গাইলে কর্মী সমাবেশ হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছবৈইথর গ্রামে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

অ্যাড. ফরহাদ ইকবাল বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। এটি বাস্তবায়ন হলে দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।

সভায় গালা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু ও ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com