1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

আপনার কণ্ঠে হাসিনার টোন: এনসিপি নেতা নাসীরুদ্দীনের উদ্দেশে রিজভী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৬:৫৮ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো ভাই, কখন হবে? আপনার বক্তৃতার মধ্যে দেখলাম, হাসিনা যে টোনে কথা বলতেন, সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে। আরেকটা কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে মনোভাব, আমরা তা আপনার বক্তব্যে পেলাম।’

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন। এ সময় তিনি অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসাসহায়তা, এক মৃত যুবদল নেতার পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসাসহায়তা দেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কেউ গুম হয়েছেন, কেউ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, কেউ মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থেকেছেন। আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন ৫০টি থেকে সর্বোচ্চ ৫০০টি মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কারও অস্তিত্বে বিশ্বাস করতেন না। বাংলাদেশকে তিনি নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন, আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com