1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক: গয়েশ্বর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ৬:০৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি। এখন পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে, তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা, সেটা হলো একটিই- আমরা প্রায় ১৬ বছর একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনটা আগস্টের ছাত্র-জনতার যে আন্দোলনের ফসল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার… তো আমরা সবাই তাদের উপর আস্থা-বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশে-বিদেশে এবং এমনকি দুইদিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবে।

রবিবার বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যেহেতু একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আর অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশে শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমেই সম্পন্ন হোক।

তিনি বলেন, জনগণ যদি ভোটকেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ থাকে না। কারণ জনগণ এটা রুখে দাঁড়াবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com