1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নূর আহমদ আনোয়ারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ৮:৩১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার উদ্যোগে ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার(৫ জানুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোর্টবাজারে শিবিরের উখিয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সোহরোয়ার্দীর সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “একটি আদর্শ রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে ছাত্রদের চারিত্রিক মাধুর্য ও মেধার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রপ্রতিনিধিদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।”

 

তিনি বলেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সার্বিক সামাজিক উন্নয়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সমাজকে দুর্নীতি ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিশান, আল মুবিন ছোটন, সাজ্জাদ হোসেন মুন্নাসহ স্থানীয় ছাত্র ও সংগঠনের নেতৃবৃন্দ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com